1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

বাঘায় মুক্তিযোদ্ধা ইউনিটের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি “ রাজশাহীর বাঘায় মুক্তিযোদ্ধা সংসদের বাঘা উপজেলা ইউনিট কমিটির দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুক্তিযোদ্ধার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি। অনুষ্ঠান সঞ্চালানা করেন সাংবাদিক আখতার রহমান।

বক্তব্য রাখেন আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা, সদস্য আমানুল হক আমান প্রমুখ।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেনের স্বাক্ষরিত পত্রে মুক্তিযোদ্ধা সংসদের বাঘা উপজেলা ইউনিটের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন।

কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব, আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা তমিজুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী।

২২ সেপ্টেম্বর আনুষ্টানিকভাবে দায়িত্ব অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । এর আগে-২০১৭ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব জহুরুল হক স্বাক্ষরিত এক পত্রে উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট