1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0
৥ মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের এক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে নিজ কন্যাকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন শারীরিক প্রতিবন্ধী নারী বিলকিস আক্তার সোনিয়া (৪২)।
অভিযুক্ত মোশাররফ হোসেন বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার ও সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে সোনিয়া জানান, জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় শৈশব থেকেই বাবার নির্যাতনের শিকার তিনি। নিজের নামে থাকা সম্পত্তি দখল করতেই একাধিকবার তাকে মারধর ও হত্যাচেষ্টা চালানো হয়। এ সময় তার আপন দুলাভাইকেও সাথে থাকার অভিযোগ করেন তিনি।
বিলকিস আক্তার সোনিয়া অভিযোগ করেন, জমি ও একটি মার্কেট সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকলেও বাবা ও দুলাভাই জোরপূর্বক সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি একমাত্র মেয়েকেও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বাবার শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টার কারণে তিনি পরিবার নিয়ে গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তার স্বামী একে আজাদসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত মোশাররফ হোসেন অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট