1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসা কলেজ ও রূপসা সরকারি কলেজ নামের বিভ্রান্তি দূরীকরণে সংবাদ সম্মেলন ‎ ‎ ‎ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

রূপসা কলেজ ও রূপসা সরকারি কলেজ নামের বিভ্রান্তি দূরীকরণে সংবাদ সম্মেলন ‎ ‎ ‎

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎ ‎খুলনা জেলায় রূপসা উপজেলায় অবস্থিত সনামধন্য দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিছুটা এক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং হয়রানির স্বীকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। সমস্যা সমাধান করার লক্ষ্যে রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ ১৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কলেজে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুটো শিক্ষা প্রতিষ্ঠানের নাম একই হওয়ায় ‎রূপসার ঐতিহ্যবাহী রূপসা কলেজ ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকাবাসীর অকৃত্রিম ভালবাসা ও ঐতিহ্যের প্রতীক হিসাবে অগ্রযাত্রা অব্যাহত রেখে চলেছেন । ‎দীর্ঘ প্রায় চার দশক ধরে এই প্রতিষ্ঠান হাজারো শিক্ষার্থীকে আনচর্চার আলোয় আলোকিত করেছে। রূপসা উপজেলার অপর প্রান্তে ভৈরব নদীর তীরে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত “বঙ্গবন্ধু কলেজ” সম্প্রতি সরকারের সিদ্ধান্তে ‘রূপসা সরকারি কলেজ” নামে পুনঃনামকরণ করা হয়েছে। ‎কিন্তু এমন নামকরণের ফলে বিশেষ করে এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নানা রকমের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।Open photo

রূপসা কলেজের ডাকযোগে আসা গুরুত্বপূর্ণ চিঠিপত্র ভুলক্রমে রূপসা সরকারি কলেজে চলে যাচ্ছে এবং সরকারি কলেজের চিঠিপত্র চলে আসছে রূপসা কলেজে। অনলাইন ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। এ বছর প্রায় ৫০ জন শিক্ষার্থী রূপসা কলেজে ভর্তির ইচ্ছা থাকা সত্ত্বেও ভুলক্রমে আবেদন করছে রূপসা সরকারি কলেজে। এছাড়া অনার্স কোর্সে প্রতি বছর ভাল ফলাফলের জন্য প্রায় ৩০০ জন শিক্ষার্থী আবেদন করলেও এ বছর আবেদন মাত্র ২৫ জন। যার ফলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ বিক্রন্ত দূর করতে হলে সরকারের সদ্য নামকৃত “রূপসা সরকারি কলেজ” এর নাম পরিবর্তন জরুরী বলে কলেজ কর্তৃপক্ষ দাবি করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন শিক্ষক প্রতিনিধি সরকারি অধ্যাপক উদ্ভাস চন্দ্র পাল, মো: এমদাদুল হক, প্রভাষক নাসরিন সুলতানা, সহকারী অধ্যাপক নাসরিন নাহার মোঃ শহিদুল্লাহ শ্যামল কুমার দাস হাফিজুর রহমান নুসরাত জাহান লিলি সহ অনেকেই। সম্মেলন শেষে রূপসা- বাগেরহাট মহাসড়কে কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট