1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে গেটকা প্রকল্পের আওতায় বাধাইড় ইউনিয়নে লবি মিটিং অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

তানোরে গেটকা প্রকল্পের আওতায় বাধাইড় ইউনিয়নে লবি মিটিং অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়ন পরিষদে “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)” প্রকল্পের আওতায় গঠিত লোকমোর্চার (সিভিক ফোরাম) সদস্যদের সঙ্গে লবি মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশন।

সভায় সভাপতিত্ব করেন বাধাইড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম তুলে ধরে সভা সঞ্চালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর সুদেশ চন্দ্র। মিটিংয়ে লোকমোর্চার সদস্যরা তাদের এলাকায় বিদ্যমান বিভিন্ন সমস্যা—যেমন রাস্তাঘাটের বেহাল দশা, জলাবদ্ধতা, খাবার পানির সংকট, ও পুকুরের ধার ভাঙন ইত্যাদি—চিহ্নিত করে তা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করেন।Open photo

প্রতিক্রিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান জানান, “উত্থাপিত সমস্যাগুলো ইউনিয়ন পরিষদের পরিকল্পনায় রয়েছে। সম্পদের সীমাবদ্ধতার কারণে একসাথে সবকিছু করা সম্ভব না হলেও অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

সভায় উপস্থিত ছিলেন বাধাইড় ইউনিয়ন লোকমোর্চার সম্পাদক ও উদ্যোক্তা নির্মল টুডু, সাংবাদিক মোঃ মমিনুল ইসলাম (মুন), ইউনিয়ন সচিব, ইউপি সদস্যবৃন্দ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথভাবে বাস্তবায়িত গেটকা প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

সভায় অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সমস্যা সমাধানে টেকসই অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট