1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর জেলা বিএনপির সম্মেলন, সভাপতি মির্জা ফয়সল, সম্পাদক পয়গাম - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর জেলা বিএনপির সম্মেলন, সভাপতি মির্জা ফয়সল, সম্পাদক পয়গাম

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বেলাল হোসেন,ঠাকুরগাঁও: আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের  ভোটে মাধ্যমে সভাপতি পদে মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পদে মো: পয়গাম আলী নির্বাচিত হয়েছেন। আর আগে মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মো: পয়গাম আলী যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী। এরআগে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে সভাপতি পদপ্রার্থী একজন থাকায় আগেই মির্জা ফয়সল আমিন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে যান।Open photo

ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে মো: পয়গাম আলী  ৩৫১টি ভোট পাই এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহ সভাপতি আল মামুন ২৯১টি ভোট পান। অপর প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পেয়েছেন ১৬৬টি ভোট। আর আরেক প্রার্থী পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সম্মেলনে ৯ ঘন্টা আগেই তার সাধারণ সম্পাদকের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ঠাকুরগাঁও বিএনপির ৫টি উপজেলা ও ৩টি পৌর কমিটির মোট ৮০৮ জন কাউন্সিলর ভোট দেন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালে ২৪ মে শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট