1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী পলিটেকনিকে ভর্তি পরীক্ষায় ছাত্রদলের প্রশংসনীয় উদ্যোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহী পলিটেকনিকে ভর্তি পরীক্ষায় ছাত্রদলের প্রশংসনীয় উদ্যোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ লিয়াকত হোসেন: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিভিন্ন সহযোগিতা কার্যক্রম হাতে নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে ছাত্রদল পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে কলম, পানি, খাবার স্যালাইন ও ঔষধ বিতরণ করছে।

এছাড়া পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা এবং জরুরি তথ্য জানাতে একটি তথ্য কেন্দ্র স্থাপন করেছে ছাত্রদল। স্বেচ্ছাসেবকরা পরীক্ষার সময়সূচি, কেন্দ্র পরিবর্তন বা অন্যান্য যেকোনো বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা করছেন। এই কার্যক্রমে মেডিকেল কলেজ ছাত্রদল ও রাজশাহী আইএসটি কলেজ ছাত্রদল জরুরি চিকিৎসা সেবা প্রদান করছে।

এসকল কার্যক্রমে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিউল ইসলাম সজিব, শাহ মখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মিদুল, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন ও সদস্য সচিব আরিফ সরদার রাব্বী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট