1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে মহানবী (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

রাণীশংকৈলে মহানবী (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ 

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
# এস কে সুজন রাণীশংকৈল প্রতিনিধি:  মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজত ইসলামের আয়োজনে ২৫ আগস্ট সোমবার সকাল ১১ টায় বিক্ষোভ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা হেফাজতে ইসলামের আমীর ইমদাদুল হক শাহি, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওঃ শামসুদ্দীন, ঠাকুরগাঁও জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, মাওঃ রাজেকুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের আটক করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য যে ঠাকুরগাঁওয়ের দিপু রায় নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী’কে (সাঃ) কে নিয়ে কটুক্তি করেন যার ফলে ঠাকুরগাঁওয়ের মুসলিম জনতা তাকে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ সমাবেশ করেন ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট