1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র কুরআন: ‘মাজিদ’ না ‘শরীফ’—পরিভাষার ব্যবহার ও শারয়ী বিশ্লেষণ বাঘায় পেট্রোল পেতে ভোগান্তি কমছে, পুলিশ  ও আনসার ভিডিপির  তত্ত্বাবধানে  সুষ্ঠুভাবে বিতরণ আত্রাই ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন নওগাঁর পোরশা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক     শিবগঞ্জে প্রতারণার অভিযোগ  নারীসহ গ্রেফতার ২ ​সামাজিক অসহিষ্ণুতা ও জিঘাংসার সংস্কৃতি: উত্তরণের সন্ধানে নিয়ামতপুরের কৃষকরা বোরো মৌসুমে পানির মটর মালিকদের কাছে জিম্মি  বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ, খুলনা: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে আজ ২০ আগস্ট সকাল ১০টায় শোলপুর যুগিহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছাত্র সমন্বয়করা জানান, মেডিকেল ক্যাম্পিং এর মূল উদ্দেশ্য হলো- প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান পৌছিয়ে দেওয়া। তাদের কী সমস্যা রয়েছে এবং তাদেরকে কীভাবে আরও বেশি সহযোগিতা করা যায় ইত্যাদি বিষয় অনুধাবন করা এবং সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করাই আমাদের এই মেডিকেল ক্যাম্প।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা জানান, “খুলনা জেলা প্রশাসক (ডিসি)” নির্দেশে রূপসা উপজেলায় এই মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। উক্ত মেডিকেল ক্যাম্পিং-এ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাজেদুল হক কাওসার এর নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত (আরএমও) ডা: কুদরাত আলী শেখ এবং (এস.এ.সিএমও) মেহেদী হাসান ও হিরামুন নাহারগণ উপস্থিত রোগীর রোগ নির্ণয়ের জন্য ব্লাড গ্রুপিং, প্রেসার ও ডায়াবেটিস চেক শেষে ফ্রিতে ঔষধ প্রদান করেছেন।

প্রদত্ত ঔষধের মধ্যে রয়েছে- এন্টাসিড, ভিটামিন- সি, ক্যালসিয়াম, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, ওমেপ্রাজল, অ্যাজিথ্রোমাইসিন, ডমপেরিডন এবং সেটিরিজিন।

এসময় উপস্থিত ছিলেন- উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীপ্রা রানী দাশ, আইচগাতী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ শফিকুল ইসলাম, ছাত্র সমন্বয়ক তামিম হাসান লিয়ন, শামীম ও মিরাজ সহ অনেকেই। মেডিকেল ক্যাম্পিং সারাদিন চলমান ছিল বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট