1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাহবুব খোকন শ্যামনগর থেকে:সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার নওয়াবেকী বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীর তীরে খোলপেটুয়া সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি হয়।

সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহ। বক্তারা অভিযোগ করেন, পদ্মপুকুর, আটুলিয়া, কাশিমাড়ী, গাবুরা ও বুড়িগোয়ালীনি ইউনিয়নের উপকূল রক্ষা বাঁধ বারবার ভেঙে যাচ্ছে। অথচ আওয়ামী লীগের সাবেক এমপি জগলুল হায়দারের ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান বাবু প্রতিরাতে ৩০-৩৫টি বডি ও কার্গো দিয়ে চর থেকে ড্রেজারের মাধ্যমে বালু তুলে নিচ্ছেন। প্রতিবাদ করলে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করা হয়, এমনকি মামলা ও হামলার হুমকিও দেওয়া হচ্ছে।

এ সময় বক্তব্য দেন নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, নওয়াবেকী মহাবিদ্যালয়ের প্রভাষক হারুনার রশিদ, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, এনজিও কর্মী রেজাউল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। স্থানীয় নৌ পুলিশও আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ ওঠে। তারা আরও সতর্ক করেন, এই অবস্থা চলতে থাকলে গাবুরায় চলমান ১,০২১ কোটি টাকার উপকূল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পও ধ্বংসের মুখে পড়বে। তাদের দাবি, অবিলম্বে বালু উত্তোলন বন্ধ না হলে এই প্রকল্পের বিপুল অর্থ শেষ পর্যন্ত নদীতে ভেসে যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট