1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে : নওগাঁ পুলিশ সুপার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে : নওগাঁ পুলিশ সুপার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলায় পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন। তিন দিনব্যাপী মাঠ কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৪ আগস্ট ২০২৫ খ্রি. পুলিশ লাইন্স নওগাঁয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়। এ পর্যায়ে ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প এর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত কার্যক্রমে টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম পু‌লিশ সুপার নওগাঁ উপস্থিত ছিলেন। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে বলে পুলিশ সুপার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নওগাঁ জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সকল সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট