1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুবিতে পিআইবি’র মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সম্পন্ন - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

খুবিতে পিআইবি’র মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সম্পন্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ, খুলনা: অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের সতর্ক থাকতে হবে : উপ-উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ আগস্ট (মঙ্গলবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ এবং এর কর্মপরিধি ব্যাপক। এটি সৃজনশীলতার পাশাপাশি দায়িত্বশীল পেশা। সাংবাদিকদের একটি প্রতিবেদনের কারণে কারও সামাজিক অবস্থান ও মান-সম্মান ক্ষুণ্ন হতে পারে, তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অপরিহার্য। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে অবশ্যই ফ্যাক্টচেক করতে হবে।

তিনি আরও বলেন, তথ্য-প্রযুক্তির উৎকর্ষের কারণে সাংবাদিকতা পেশায় বৈচিত্র্য আসলেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে অপতথ্য ও সম্মানহানির ঝুঁকি বেড়ে গেছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। পরে উপ-উপাচার্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) সাবেক সভাপতি একরামুল হকের সভাপতিত্বে সমাপনী আরও বক্তব্য রাখেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ফাহাদ খন্দকার ও অর্পিতা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবিসাস-এর সাবেক সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার। এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট