1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাইবান্ধার সাংবাদিক খোকন ও সুমাকে নিয়ে ফেসবুক পেইজে মিথ্যা পোষ্টের তীব্র প্রতিবাদ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

গাইবান্ধার সাংবাদিক খোকন ও সুমাকে নিয়ে ফেসবুক পেইজে মিথ্যা পোষ্টের তীব্র প্রতিবাদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জেলা প্রতিনিধি, গাইবান্ধা: দৈনিক সবুজনগর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শাহাদত হোসেন খোকন ও জেলা প্রতিনিধি মোছাঃ শাহরিন সুলতানা সুমা কে নিয়ে আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ মিজানুর রহমান চাঁদাবাজ আখ্যায়িত করে তার ফেসবুক পেইজে যে অসম্মানজনক পোষ্ট দিয়েছেন তা অত্যান্ত আপত্তিকর, নিন্দনীয় এবং মানিহানিকর।

তিনি এধরণের পোষ্ট একজন সাংবাদিক হয়ে আরেকজন সাংবাদিকের বিরুদ্ধে  কোন রকম প্রমাণ ছাড়াই করতে পারেন কি না তা  ভাবিয়ে তুলেছে গোটা সাংবাদিক সমাজ ও সচেতন বিবেকবান মানুষকে।

সাংবাদিক মিজানুর রহমান তার পেইজে  বলেন,  ওদেরকে নাকি কেউ সাংবাদিক হিসেবে চেনেন না এবং তারা কোন প্রেসক্লাবের সদস্য আগেও ছিলেন না এখনও নেই। প্রেসক্লাবের সদস্য হওয়া সাংবাদিকতার পূর্ব  শর্ত নয়। প্রেসক্লাবের সদস্য হবে কি না, হলে কোন ক্লাবের সাথে যুক্ত হবেন সেটা তাদের একান্ত ব্যাক্তিগত ব্যাপার। এ ধরণের কুরুচিপূর্ণ  পোষ্ট সাংবাদিক মহলসহ গোটা সমাজকে ভাবিয়ে তুলেছে।  মো. শাহাদত হোসেন খোকন ও মোছাঃ শাহরিন সুলতানা সুমা কোন প্রেসক্লাবের সদস্য নয় এটা ঠিক, তবে যে তাঁরা সাংবাদিক নয়, এ কথা ঠিক  নয়। তারা একাধিক  দৈনিকের চলমান সাংবাদিক।একটি চক্র সাংবাদিক পেশাকে কলুসিত করার হীন  চক্রান্তে মেতে উঠেছে। ওদের চিহ্নিত করার সময় এসেছে।

মিজানুর রহমান ফেসবুক পেইজে ভুল ব্যাখ্যা করে ঐ দু‘ সাংবাদিককে চাঁদাবাজ বলে আখ্যায়িত করে মান- সম্মান, সুনাম ক্ষুন্ন করেছেন। একজন প্রকৃত সুস্থ সাংবাদিক আরেক একজন সাংবাদিককে এভাবে কোনরুপ সঠিক তথ্য ছাড়াই সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে সমাজে হেয় প্রতিপন্ন  করতে পারেন না বলে অনেকেই মনে করছেন। তিনি এধরণের ভুল মিথ্যা তথ্য দিয়ে গোটা সাংবাদিক সমাজকে কলুষিত করেছেন। এধরণের মিথ্যা তথ্য প্রচারের  তীব্র প্রতিবাদ জানিয়েছেন মো. শাহাদত হোসেন খোকন ও  মোছাঃ শাহরিন সুলতানা সুমা ।  তারা এধরণের অপপ্রচার, মিথ্যা ও ভিত্তিহীন পোষ্ট এর ঘোর বিরোধীতা করে বলেন, প্রয়োজনে তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।#

 

 

 

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট