1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার জড়িতদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার উদ্যোগে রাজশাহীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন করা হয়।

এ সময় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানানো হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ড সাংবাদিক সমাজের ওপর বর্বর আক্রমণ। তারা বলেন, দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, খুন ও গুমের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এর তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়াও তারা ৪ দফা দাবি তুলে ধরেন। দ্রুত সময়ের মধ্যে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব নিতে হবে।সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য শাস্তি স্বরুপ সর্বোচ্চ আইন করা এবং সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট