1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে “বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন” ঘোষণা  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

 শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে “বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন” ঘোষণা 

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরে সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার ও প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং এর প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার পর এই স্বীকৃতি পেলেন ইউনিয়নবাসী।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ওয়াল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল। এছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ​

বক্তারা বাল্যবিবাহকে শুধু একটি বেআইনি কাজ নয়, বরং কিশোর-কিশোরীদের জীবন, স্বাস্থ্য এবং শিক্ষার জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। এই অভিশাপ থেকে মুক্ত থাকতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। ​

ছত্রাজিতপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি বলেন, তাঁর ইউনিয়নে কোনোভাবেই বাল্যবিবাহ মেনে নেওয়া হবে না। যদি কোনো পরিবার বাল্যবিবাহ দেয়, তবে তাদের বিরুদ্ধে দুই বছরের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও ঘোষণা করেন, বাল্যবিবাহ প্রতিরোধে যারা সক্রিয়ভাবে কাজ করবে, ইউনিয়ন তাদের পুরস্কৃত করবে। ​ ​এই প্রকল্পের আওতায় ৩ হাজারের বেশি কিশোর-কিশোরী এবং তাদের পরিবারকে সরাসরি সচেতন করা হয়েছে।

এছাড়াও গ্রাম্য আদালত, সামাজিক সংগঠন ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় বাল্যবিবাহ রোধে নিয়মিত তদারকি করা হচ্ছে। ​ঘোষণার পর উপস্থিত সবাই ছত্রাজিতপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত রাখার এবং এই অর্জন ধরে রাখার অঙ্গীকার করেন। তাঁরা সম্মিলিতভাবে বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট