1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার , স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রাবাসের ছাদ ধসে ছাত্র আহত: ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে

তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার , স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তুলসী রানী (৩৫) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতের কোনো এক সময়ে তানোর পৌর এলাকার তালন্দ গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত তুলসী রানী বাগমারা উপজেলার বিরকয়া গ্রামের অনীল চন্দ্র প্রামাণিকের মেয়ে এবং দুই সন্তানের জননী। ঘটনার পরদিন (১ আগস্ট) সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় স্বামী প্রদীপ চন্দ্র (৪৫)সহ তিনজনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন গৃহবধূর পিতা। পরে পুলিশ স্বামী প্রদীপকে গ্রেপ্তার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৮ বছরের দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ লেগেই থাকত। সম্প্রতি স্বামীর অবিবাহিত দুই বোনের উচ্চশিক্ষা নিয়ে দাম্পত্য জীবনে নতুন করে টানাপোড়েন দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী প্রদীপ চন্দ্র তাকে ধাক্কা দেন। এরপর অভিমান করে তিনি একা ঘরে চলে যান। পরদিন সকালে দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়েছে। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট