1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন: ধামইরহাট ও বদলগাছি থানায় কার্যক্রমে গতি আনার নির্দেশ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলনরূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার রাজশাহীতে সাপের কামড় সচেতনতায় বিশেষ কর্মশালা ও তালগাছ রোপণ কর্মসূচি বাঘায় পদ্মার চরে আধিপত্য নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক রামেক হাসপাতালে ভর্তি শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নওগাঁ পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন: ধামইরহাট ও বদলগাছি থানায় কার্যক্রমে গতি আনার নির্দেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম আজ ২৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার ধামইরহাট থানা ও বদলগাছি থানা আকস্মিক পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ। থানা পরিদর্শনকালে পুলিশ সুপার সাফিউল সারোয়ার থানায় আগত সেবা প্রত্যাশীদের প্রতি সদাচরণ বজায় রেখে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।Open photo

তিনি বলেন, “মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স যেকোনো ধরনের সেবায় দ্রুততম সময়ে প্রতিক্রিয়া নিশ্চিত করতে হবে।” তিনি তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি, সক্রিয় ও কার্যকর পেট্রোলিং এবং মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার আরও বলেন, “প্রত্যেকটি থানা জনগণের ভরসার প্রতীক হবে এটাই আমাদের লক্ষ্য। জনগণের আস্থা অর্জনের জন্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।Open photo

তিনি থানায় উপস্থিত সেবা প্রত্যাশী নাগরিকদের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার ধামইরহাট থানা কম্পাউন্ডে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় থানার সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।#

 

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট