1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

উত্তরায় বিমান দুর্ঘটনায় তানোর প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : ২১ জুলাই (সোমবার) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় তানোর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

২২ জুলাই (মঙ্গলবার) তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সহ-সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, টিপু সুলতান, আসাদুজ্জামান মিঠু, শরিফুল ইসলাম, মোঃ মমিনুল ইসলাম মুন, ওবায়দুর রহমান সুজন,সহ সকল নির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

গণমাধ্যমে প্রেরিত প্রেসক্লাবের এক বিবৃতিতে বলা হয়, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে ব্যথিত ও শোকাহত করেছে। অল্প বয়সী শিক্ষার্থীর অকাল মৃত্যু কখনোই পূরণ হওয়ার মতো নয়। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসাথে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানই আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলছে। এ ধরনের দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র জাতির জন্যই অপূরণীয় ক্ষতি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।”

তানোর প্রেসক্লাবের পক্ষ থেকে দুঃখ ভারাক্রান্ত এই সময়ে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবার-পরিজন, সহপাঠী ও শিক্ষকসহ সকলের জন্য আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এছাড়া আহত হয়ে শতাধিক ব্যক্তি এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট