1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ‘Run for Padma (Save The Ganges)’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শিবগঞ্জে গৃহপরিচালিকা নয়নী হত্যার নেপথ্যে : মামলা ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ছিনিমিনি, নায্য বিচার পেতে পাশে দাঁড়াল মানবাধিকার সংস্থা রাজশাহীতে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী জালেমুন রাজশাহীর মোহনপুরে ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদরগঞ্জে বিভিন্ন ঘটনায় ২৪ঘন্টায়  ছয়জনের মৃত্যু কালীগঞ্জে ১৮শ’  প্রান্তিক  কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ রাজশাহীতে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ও অটোরিক্সাসহ ১জন গ্রেপ্তার  রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত সারিয়াকান্দি ফুলবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা তারাজুল ইসলাম ফণি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় শিবগঞ্জে দেশীয় ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত, দেশীয় ফলের পরিচিতি ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

যমুনা প্রতিদিনের সম্পাদককে হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিনিধি…………………………….

সংবাদ প্রকাশের জেরে নতুন ধারার অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন ডট কমের সম্পাদক ও জাতীয় দৈনিক আলোকিত সকালের রাজশাহী জেলা প্রতিনিধি সাংবাদিক নিহাল খানকে সাভারের বিপিএটিসি কোয়াটারের বিয়ে প্রতারক ও আলোচিত দেহ ব্যবসায়ী ‘কল্পনা আক্তার কেয়া’ কর্তৃক হুমকির প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২৫ আগস্ট বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক রিপন আলি রকির সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মোহাঃ আক্তারুজ্জামান, সিনিয়র সাংবাদিক হাসান আলী ডলার, সাংবাদিক মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।

 

বক্তারা জানান, সাভার বিপিএটিসি সরকারি কোয়ার্টারে ভেতরে কবির হোসেন নিজ স্ত্রী আমেনা বেগম, শালিকা রিনাসহ দুই কণ্যা কেয়া ও প্রিয়াকে দিয়ে দীর্ঘদিন যাবত দেহ ব্যাবসা করিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন’এ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে সংবাদ প্রকাশের পর উক্ত নিউজ পোর্টালটির সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহালকে প্রাণনাশ ও বিভিন্ন প্রকার মামলা দিয়ে হয়রানির হুমকি দেন  অভিযুক্ত কল্পনা আক্তার কেয়া।

 

এ সময় উপস্থিত বক্তারা স্বাধীন গনমাধ্যমের উপর ‘কল্পনা কেয়া’র হুমকিকে কন্ঠরোধের চেষ্টা বলে মনে করেন। পাশাপাশি এ হুমকিতে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকগণ। বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আর্কষণ করে ঐ নারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন গণমাধ্যমকর্মী ও সচেতন মহল। অন্যদিকে হুমকির ঘটনায় কেয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট