1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অপহরণ করা তরুণী ঘোড়াশাল থেকে উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

অপহরণ করা তরুণী ঘোড়াশাল থেকে উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ হাজী জাহিদ: রাজধানীর শ্যামলী এলাকা থেকে অপহৃত তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর ফোনে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

আনোয়ার সাত্তার জানান, বুধবার রাত সাড়ে ৯টায় একজন কলার টাঙ্গাইল, মির্জাপুর থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তার ভাগনিকে ঢাকার শ্যামলী এলাকা থেকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে টাকা দাবি করছে।

তিনি আরও জানান ইতোমধ্যে তিনি বিকাশে দুই হাজার পাঁচশত টাকা পাঠিয়েছেন। তিনি তার ভাগনিকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. রেজোয়ান। কনস্টেবল রেজোয়ান তাৎক্ষণিকভাবে ঢাকার আদাবর থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আদাবর থানা কলারের অবস্থান শনাক্ত করে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায়। তিনি আরও জানান, এরপর নরসিংদীর পলাশ থানায় বিষয়টি জানানো হলে পলাশ থানার একটি দল অবিলম্বে অপহরণের শিকার তরুণী তমা আক্তারকে (২৫) ঘোড়াশালের একটি বাড়ি থেকে উদ্ধার করে।

এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পলাশ থানা পুলিশ দলের নেতৃত্ব দেয়া এসআই কাজী কামাল ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করে।

এব্যাপারে পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন। ঘোড়াশাল পৌরসভার বাগদী এলাকার ইলিড ষ্টীল মিলের সাথে ব্রিজ এর ত্রিশ গজ দুর থেকে এক বাড়ি হইতে মেয়েটিকে উদ্ধার করে থানার হেফাজতে আনা হয়, বর্তমানে মেয়েটি পলাশ থানা হেফাজতে আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট