1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জের পাগলা নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার  নওগাঁয় নারী হত্যার অভিযোগে ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেফতার শ্যামনগরে ধুমঘাট বিলে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ ধর্ষণ ও হত্যা ঘটনার  মামলা নেয়নি পুলিশ, প্রতিকারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন শ্যামনগরে কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়  সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো বিদ্যুৎতের লোডশেডিং বাঘার আড়ানীতে রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার

পঞ্চগড়ে মেঘাচ্ছন্ন আকাশ, দিন ও রাতের তাপমাত্রা সমান

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: আজ বুধবার ২৬ মে রংপুর বিভাগে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিছুদিন ধরে পঞ্চগড় জেলায় তেমন কোন বৃষ্টি ঝড়ো হাওয়া দেখা যায়নি। দিনের তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস উঠানামা করলেও রাতের তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা গত কয়েকদিন ধরেই বিরাজমান। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যায়নি।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোন কোন জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হলেও মুষলধারে কিংবা ঝড়ো হাওয়ার মতো বৃষ্টি এখনো হয়নি। এদিকে কোরবানির পশুর বাজার ঘুরে দেখা গেছে কোরবানির পশু সরবরাহ থাকলেও ক্রেতার সংখ্যা খুবই কম। আবহাওয়া জনিত কারণে অনেকে বাসা থেকে বের হচ্ছে না কোরবানির পশু কেনার জন্য। কারণ হঠাৎ মুসলধারে বৃষ্টি আসলে কোরবানির পশুকে রাখা খাওয়া দেওয়া খুবই কষ্টকর হয়ে পড়বে।

গরু ব্যবসায়ি দবিরের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন বাজারে পর্যাপ্ত পরিমান গরু সরবরাহ থাকলেও ক্রেতা সমাগম নেই। তাই অনেকে গরু ফেরত নিয়ে বাসায় যাচ্ছে।

কৃষক আবু তালেবের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন, বৃষ্টি ও হয়না রোদ তেমন নেই তাই তিনি ভুট্টা, মরিচ,বাদাম তুলতে পারছেন না। হঠাৎ বৃষ্টি আসলে সেগুলো রাখার পর্যাপ্ত জায়গা নেই। আর রোদের জন্য সেগুলো শুকাতে না পারলে সেগুলোর গুনগত মান নষ্ট হবে ফলে পর্যাপ্ত দাম পাবেন না। তাই তিনি বিপাকে পড়েছেন।

আবহাওয়া অফিস বলছে, পঞ্চগড়ের তাপমাত্রা স্থিতিশীল অবস্থায় রয়েছে। হালকা ও মা ঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকদিন ধরে তা চলমান থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট