1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

কুষ্টিয়ায় যুবদল নেতার পরিত্যক্ত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় যুবদল নেতার বাড়ির পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র। যৌথ বাহিনীর এ অভিযানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।
মঙ্গলবার (২০ মে)  ভোররাতে ভেড়ামারা পৌরসভার বামনপাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর কুষ্টিয়া ইউনিট ও ভেড়ামারা থানা পুলিশ। টার্গেট ছিল ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রুবেল-এর বাসভবনের পরিত্যক্ত একটি ঘর। সেখানেই খড়কুটোর নিচে মাটির কাছে মেলে অস্ত্রের গচ্ছিত সম্ভার—একটি অত্যাধুনিক রিভলবার, দুটি তাজা গুলি, একটি হাত কুড়াল ও একটি বল্লম।
স্থানীয় এক বাসিন্দা বুলু খাতুন জানান, অস্ত্রগুলো খড়কুটোর নিচে গোপনে রাখা ছিল।
ঘটনার পর পরই বিষয়টি ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রুবেলের চাচা জানবার হোসেন দাবি করেন, ‘এটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। আওয়ামী লীগের স্থানীয় দুই নেতা সুরুজ ও বাবলু আমার ভাতিজাকে ফাঁসাতে রাতের অন্ধকারে জানালা দিয়ে অস্ত্র রেখে যায় এবং তারাই প্রশাসনকে সংবাদ দেয়।’
তিনি আরও বলেন, ‘আমার পরিবার তিন দশক ধরে এই এলাকায় নেতৃত্ব দিয়ে আসছে। বর্তমানে প্রতিহিংসার রাজনীতি আমাদের লক্ষ্যবস্তু করেছে।’
বিএনপি নেতাদের এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক সুরুজ। তাঁর দাবি, ‘আমি নিজে বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলাম। যৌথ বাহিনীর এ অভিযান নিয়মিত প্রক্রিয়ার অংশ। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
যুবদল নেতা রুবেল সম্পর্কে স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একজন মুদি দোকানদার এবং এলাকায় তার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের রেকর্ড নেই।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  শেখ শহীদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালানো হয়। অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট