1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় নির্জনা হত্যা মামলায় প্রধান আসামি পিতা আকাশ গ্রেপ্তার রুয়েটে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের চাকুরিতে বহাল করার অভিযোগ রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী ‎ রাসিক প্রশাসকের হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিদে দৌরাত্ব, নেই পর্যপ্ত ঔষধ, ভোগান্তিতে রোগীরা তানোরে কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা গন্ধে পেট্রোল বোমা নিক্ষেপের সন্দেহ , বৈদ্যুতিক শর্টসার্কিট নিয়েও আলোচনা, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপির গর্বের নাম বাজু বাঘা নতুনপাড়ার সাদিয়া বাঘায় বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ, বিশ মামলার একজন ফেনসিডিল সহ গ্ৰেপ্তার তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস

বাঘায় সন্তান সম্ভাবনা স্ত্রী রেখে চলে গেলেন সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক সেলিম সাঈদ রেজা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘা-আড়ানি সড়কে গরু বহনকারি তিন চাকার ইঞ্জিন চালিত যানের মুখোমুখি সংঘর্ষে সেলিম সাঈদ রেজা(৪০) নামে বিএসসি এক শিক্ষক নিহত হয়েছেন। মোটরসাইকেল যোগে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘনার কবলে পড়ে নিহত হন ওই শিক্ষক। রোববার(১৮-০৫-২০২৫) সকাল সাড়ে ৯টায় উপজেলার পাচপাড়া গ্রামের রাজার মোড় এলাকার মোবারক ডাক্তারের বাড়ি সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।

নিহত সেলিম সাঈদ রেজা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক(গনিত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার আড়ানি ইউনিয়নের বেড়ের বাড়ি গ্রামের মৃত নাজিম উদ্দীন সরকারের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘা-আড়ানি সড়কের উত্তর দিক থেকে দক্ষিণে যাওয়ার পথে একই দিকে যাওয়া ইঞ্জিন চালিত ভ্যান ওভারটেক করছিলেন। এসময় সড়কটির দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়া গরু বোঝাই তিন চাকার (ইঞ্জিন চালিত) যানের মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন শিক্ষক সেলিম সাঈদ রেজা । সজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হাসিবুল ইসলাম মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা চালক সামীম হোসেন ও গরু বোঝাই তিন চাকার যানটি আটক করে। সে পাবনার আতাউকুলার শিমুল চারা গ্রামের হাবিবুল্লার ছেলে।

নিহতের বোন জান্নাতুল ফেরদৌস জানান, ২ বছর ২মাস হলো বিয়ে করেছেন। স্ত্রী রিপা খাতুন সন্তান সম্ভাবনা। সন্তানের মুখ দেখাও হলো না ভাইয়ের। কথা বলতে বলতে মূর্ছা যাচ্ছিলেন জান্নাতুল ফেরদৌস। শুধু তিনিই নন শিক্ষকের অকাল মৃত্যুতে মা-স্ত্রী ও স্বজনদের আহাজারি দেখে প্রতিবেশিরাও চোখের পানি ধরে রাথতে পারছিলেননা।

বাঘা থানার উপ পরিদর্শক (এসআই) সিফাত রেজা বলেন, ঘটনাস্থল থেকে তিন চাকার যান সহ চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। গরুগুলো ঘটনার পরই ব্যাপারিরা নিয়ে গেছে বলে জানান তিনি।

নিহতের মরদেহ পরিবারের হেফাজতে দেওয়ার কথা জানিয়ে বলেন, নূরনবী বাদি হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মোঃ তহুরুল ইসলাম জানান,২০১৪ সালে যোগদানের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতিষ্ঠানে গনিতের সহকারি শিক্ষক (বিএসসি) হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের দুলাভাই নাসির উদ্দীন জানান,এদিন রোববার রাত সাড়ে ৭ টায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয় । #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট