1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত বিদায় অনুষ্ঠানে কাঁদালেন সবাইকে,  খুলনার তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আমির হামজার হৃদয়স্পর্শী বক্তব্য সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়ে

তানোরে নিখোঁজের ২০ দিনপর যুবকের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার 

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি :                                  রাজশাহীর তানোরে প্রেমের খপ্পরে পড়ে নিখোঁজ হওয়া প্রেমিক যুবককে জবাই করে হত্যার ২০দিন পর বাড়ির পার্শ্বের পূর্ব দিকের শিব নদীর কচুরী পানার নিচ থেকে বস্তাবন্দী মাথা বিচ্ছিন্ন অবস্থায় গলীত লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। এঘটনায় প্রেমিকার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাবিবনগর পালপাড়া গ্রামে।

শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা দুর্গন্ধের সূত্র ধরে লাশের বস্তা দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের বাড়ীর পূর্বদিকে অনুমান ৭শ’ গজ দূরে শিব নদীতে কচুরিপানার মধ্যে থেকে তার গলীত লাশের হাড্রি ও বিচ্ছিন্ন করা মাথাসহ বস্তা বন্দী লাশ উদ্ধার করেন। ওই যুবক প্রেমিকের নাম চিত্তরঞ্জন পাল (২৭)। তিনি তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাবিবনগর পালপাড়া গ্রামের শ্রী মনোরঞ্জন পালের পুত্র।

এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, একই গ্রামের শ্রী স্বপন পালের কন্যা  কামনা রানী (২৫) এর সাথে প্রায় ৬ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। কিছুদিন আগে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি ২ পরিবারসহ গ্রামবাসীর মধ্যে প্রকাশ পেয়ে যায়। ২ পরিবারই তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। গত ২৬ এপ্রিল রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলো। ভোরে ওই যুবককে তার পরিবারের লোকজন তার ঘরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ছেলেকে কোথাও না পেয়ে তার বাবা পরদিন ২৭ এপ্রিল তানোর থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নং ১৩৫৩ তারিখঃ ২৭/০৫/২৫ খ্রি।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, লাশের বস্তা বন্দী হাড্ডি উদ্ধার করে  ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আফজাল হোসেন বলেন, যুবক নিখোঁজের পরদিনই থানায় একটি সাধারন ডায়েরী করা ছিলো। যুবক নিখোঁজের পর থেকে প্রেমিকা ও তার ভাই পলাতক রয়েছে। লাশ উদ্ধারের পর পরই প্রেমিকার বাড়িতে অভিযান চালিয়ে প্রেমিকার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট