1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
পূর্বশত্রুতার জেরে রাজশাহীতে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার স্মৃতির আয়নায় এক আলোকিত মানুষ: শ্রদ্ধার দুর্ভিক্ষ বনাম জীবদ্দশার অবহেলা  সাপাহারে  মাদক বিরোধী অভিযানে দুইজন সহ ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যস্থাপনা প্রতিষ্ঠা করার লক্ষে্য বাঘায় ভূমি মেলা’২৬ এর উদ্ধোধন নওগাঁর পোরশায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমিসেবা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশুসহ চার জনের মৃত্যু নওগাঁ পুলিশ সুপারের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত  বাগমারায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন রূপসায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ

ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় জুট মিলে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও  পৌর শহরের গোয়ালপাড়া সেনুয়া ব্রীজ সংলগ্ন সুপ্রিয় জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রোববার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ।

ফায়ার সার্ভিস ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মিল চলাকালীন হঠাৎ বিকেল পৌনে ৫টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন চারিদিকে ছড়িয়ে পরে ভয়াবহ রূপ ধারণ করে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা দ্রæত ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে মিলে থাকা ১ হাজার ৫শ মন পাট জ্বলে যায়। ৫শ কেভির একটি জেনারেটর, ১ হাজার কেভির একটি ট্রান্সমিটার ও বিদ্যুতের একটি সাব স্টেশন আগুনে ক্ষতিগ্রস্থ হয়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: রেদওয়ান জানান, খবর পাওয়ার পর ৩টি ইউনিট প্রায় ২৫-৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট