1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান    

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি :                                     রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে কলেজের নতুন এমপিওভুক্তির প্রক্রিয়ায় আটকে রাখা ৯১টি ফাইল উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মাউশির রাজশাহী কার্যালয়ের কলেজ শাখার উপপরিচালক আলমগীর কবিরের বিরুদ্ধে ঘুষ ছাড়া ফাইল ছাড় না দেওয়ার অভিযোগে এ অভিযান চালায় দুদকের একটি দল।

দুদক সূত্রে জানা গেছে, কলেজের নতুন এমপিওভুক্তির জন্য ১৫২টি আবেদন জমা পড়ে। প্রাথমিকভাবে এসব ফাইল পরিচালক মোহা. আছাদুজ্জামানের কাছে দাখিল করা হয়। এর মধ্যে ৪৭টি আবেদন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাতিল করা হয়। বাকি আবেদনগুলো ধাপে ধাপে সহকারী পরিচালক আলমাস উদ্দিন হয়ে উপপরিচালক আলমগীর কবিরের কাছে যায়। কিন্তু আলমগীর কবির ৯২টি ফাইল যথাযথভাবে পরিচালকের কাছে পাঠাননি, যা নিয়ম অনুযায়ী দুই দিনের মধ্যেই সম্পন্ন করার কথা ছিল। অভিযান চলাকালে আলমগীর কবির অফিসে অনুপস্থিত ছিলেন এবং তার সঙ্গে ফোনেও যোগাযোগ করা যায়নি।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এমপিওভুক্তি ও বদলির ক্ষেত্রে লক্ষাধিক টাকা ঘুষ না দিলে ফাইল প্রক্রিয়া এগোয় না—এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়েছে। এর আগে গত ১১ মার্চ একই কার্যালয়ে অভিযান চালিয়ে আলমগীর কবিরের বিরুদ্ধে ১৫১টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছিল দুদক।

মাউশির আঞ্চলিক পরিচালক মোহা. আছাদুজ্জামান বলেন, “ বারবার বলার পরও নির্ধারিত সময়ের মধ্যে ফাইল পাঠানো হয় না। তিনি নানা অজুহাতে তা আটকে রাখেন।

দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ঘুষের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। এবার ৯২টি ফাইল আটকে রাখার প্রমাণ মিলেছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় প্রতিবেদন পাঠাব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট