1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
ঝড়ে লন্ডভন্ড চাঁপাইনবাবগঞ্জ,ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি শিবগঞ্জ বিপুল পরিমান নেশা জাতীয় সিরাপ সহ পাথর ভর্তি ভারতীয় ট্রাক জব্দ করেছে বিজিবি ​মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ বিভেদ: সংকট ও সংহতির পথে উত্তরণ  শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং 

ঠাকুরগাঁওয়ে মাদরাসা নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধি :                                                                                চাঁদা ও সভাপতির পদ না দেওয়ার ঠাকুরগাঁওয়ের নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সম্পর্কে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে অবস্থিত নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সামনের এই মানববন্ধন করা হয়।  ঘন্টাব্যাপী মানববন্ধনে ওই মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দৈনিক আজকের পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সভাপতি পদ দাবি করেন, তা দিতে মাদরাসা কর্তৃপক্ষ অপারগতা দেখালে সাংবাদিক সাদ্দাম ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পদ ও চাঁদা না দেওয়ায় সাংবাদিক সাদ্দাম হোসেন মাদরাসা নিয়ে ভূয়া তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ সাংবাদিক সাদ্দাম হোসেনের বিচার দাবি করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট