1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাদুল্যাপুরের পূর্ব দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাচীর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ

সাদুল্যাপুরের পূর্ব দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাচীর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ 

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা থেকে:                                                   পূর্ব দামোদরপুর  সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের উন্নয়ন কাজে ঠিকাদার রাজুর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঊঠেছে। তিনি সিডিউল মোতাবেক কাজ করেননি। ফলে ১০ লাখ টাকার সীমানা প্রাচীর নির্মাণ কাজ মাত্র ৪ লাখ টাকা কাজ করে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

জানা গেছে, সীমানা প্রাচীর নির্মাণ কাজে কোন নিয়ম কানুন মেনে নির্মাণ করা হয়নি।  যেন তেনভাবে কাজ শেষে করে বিলের ১০ লক্ষ টাকা উত্তোলন করে চম্পট দিয়েছে।

এব্যাপারে ঠিকাদার রাজুর সাথে যোগাযোগ করতে ব্যার্থ  হয়েছে এ প্রতিবেদক। তবে প্রধান শিক্ষক মোছাঃ নিলুফা ইয়াসমিন কে প্রশ্ন করা হলে  তিনি বলেন, ঠিকাদার রাজুকে কাজের সাইডে কোন দিন দেখা যাযনি, সাদুল্লাপুরে বসে থেকে মোবাইলে কাজের তদারকি করেছেন।

স্কুলের কাজ অতি নিম্নমানের হওয়ায় এলাকাবাসি বিভাগীয় কমিশনার রংপুর,গাইবান্ধা জেলা প্রশাসক ও সাদুল্যাপুর নির্বাহী  অফিসারের দপ্তরে অভিযোগ দায়ের করেছে। সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় প্রশাসন অনিয়মের অভিযোগ বিষয়টি খতিয়ে দেখবে বলে আশা করা হচ্ছে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট