1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত  যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রানীশংকৈলের কামাল আনোয়ার  রাজশাহীতে বিশ্বপরিবেশ দিবস পালিত সামাজিক অবক্ষয় ও নৈতিক পুনর্জাগরণ: একটি জাতির দায়বদ্ধতা তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ বুনো শিয়ালের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ, ক্ষতিপূরণের দাবি ‎বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ ‎ বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারকে হামলা চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগ , প্রকৌশলীর অস্বীকার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু বাঘায় জলাশয়ে দেওয়া বিষে প্রাণ গেল ৩০ হাঁসের  গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

অভয়নগরে কুচক্রী মহলের  মিথ্যাচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরের ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকালে অভয়নগর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার  ৭নং ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মোঃ জহুরুল ইসলাম বলেন, সরকারি জমি দখল করে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় নির্মাণ করছি মর্মে যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মূলত একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানাভাবে মিথ্যাচার করছে। তারা যে বিষয়ে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেটি মূলত ভৈরব নদীতে যাত্রী পারাপারের একটি যাত্রী ছাউনি নির্মাণকে জামায়াতের কার্যালয় বলে অপতথ্য  প্রচার করে আমার মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা মুস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান পলাশ,লালন হোসেন, রিফায়েজ শেখ, ফিরোজ খন্দকার প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট