1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

কুষ্টিয়ায় মিল মা‌লিক স‌মি‌তির সভাপ‌তির বা‌ড়ি লক্ষ‌্য ক‌রে গু‌লি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি !!!
দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের কু‌ষ্টিয়া শহ‌রের বা‌ড়ি‌ লক্ষ‌্য ক‌রে গু‌লির ঘটনা ঘ‌টে‌ছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ২ টার দিকে সীমানা প্রাচীরের বাইরে থেকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ত‌বে এ ঘটনায় কেউ হতাহত হননি। এসময় বাড়িতে উপস্থিত থাকা সবার মধ্যে আতঙ্ক সৃ‌ষ্টি হ‌য়।
খবর পেয়ে পু‌লিশ ও র‌্যা‌বের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এ গুলির ঘটনা তা এখনো জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শহ‌রের গোশালা রো‌ডে অব‌স্থিত আব্দুর রশি‌দের এক‌টি ডু‌প্লেক্স বা‌ড়ি‌ র‌য়ে‌ছে। বা‌ড়ি‌টি এখ‌নো নির্মাণাধীন। প‌রিবারসহ আব্দুর রাশিদ ওই বা‌ড়ি‌তেই থাক‌তেন। ঘটনার সময় তি‌নি খাজানগ‌রে তার ব‌্যবসা‌য়িক প্রতিষ্ঠা‌নে ছি‌লেন। বড় ছে‌লে ও পাহারাদার ঘটনার সময় বা‌ড়ির ভেত‌রেই ছি‌লেন।
আব্দুর র‌শিদ ব‌লেন, “ঘটনা জান‌তে পে‌রে আমি তাৎক্ষ‌ণিক বা‌ড়ি‌তে ফিরি। এরপর বা‌ড়ির সি‌সি‌টি‌ভি ফু‌টেজ চেক ক‌রে দেখ‌তে পাই বেলা পৌনে দুইটার দিকে এক মোটরসাইকেলে হেলমেট পরা দুইজন ব্যক্তি বাণী হ‌লের দিক থে‌কে এসে বাড়ির সামনে দাঁড়ায়। এরপর বা‌ড়ি লক্ষ‌্য ক‌রে দুই রাউন্ড গুলি চালি‌য়ে একই রাস্তা ধরা শহ‌রের দি‌কে চ‌লে যায়। এতে বাড়ির বাইরের কাচের গ্লাস ভেঙে যায়। বিষয়টি আমি স‌ঙ্গে সঙ্গেই পু‌লিশ‌কে জানিয়েছি।”
আব্দুর র‌শি‌দের ভা‌তিজা জিহাদুজ্জামান জিকু ব‌লেন, “সম্প্রতি সদর উপ‌জেলার আইলচারা হাট-বাজা‌রের পুনঃদরপত্র বিজ্ঞ‌প্তি হ‌য়ে‌ছে। আমি দরপ‌ত্রের শি‌ডিউল কি‌নে‌ছি। এরপর থেকেই আমা‌কে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হ‌চ্ছে। যে‌হেতু চাচা (আব্দুর র‌শিদ) আমা‌দের প‌রিবা‌রের অ‌ভিভাবক। তার পরাম‌র্শেই আমরা ব‌্যবসা বা‌ণিজ‌্য ক‌রি। সেই জায়গা থে‌কে আতঙ্ক সৃ‌ষ্টির জন‌্য আজ‌কের এই ঘটনা ঘট‌া‌তে পা‌রে। সদর থানা বিএনপির এক নেতা ও তার এক সহযোগী এই হাট নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা কর‌ছে। তারা নিজেদের সন্ত্রাসী বাহিনী দিয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা কর‌ছি।”
এ বিষয়ে কুষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হো‌সেন বলেন, “গু‌লির ঘটনায় সিসি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে‌ছি। কাউকে শনাক্ত করা যায়‌নি। এ ব‌্যাপা‌রে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ আমরা গ্রহণ করব।”
প্রসঙ্গত, আব্দুর রশিদ দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক। ঋণখেলাপির অভিযোগে তাঁর বিরুদ্ধে দেশের বেশ কয়েকটি ব্যাংকের দায়ের করা মামলা চলমান রয়েছে। গত বছ‌রের ১৬ নভেম্বর বিকেলে প্রতারণা মামলায় কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পু‌লিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট