1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় হোটেলে খাবারের ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: আগুন দিল বিক্ষুব্ধ জনতা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

কুষ্টিয়ায় হোটেলে খাবারের ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: আগুন দিল বিক্ষুব্ধ জনতা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া সদরে চারটি খাবার হোটেল ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। অভিযোগ উঠেছে, এসব হোটেলে খাবারের ব্যবসার আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হত।
রবিবার (৬ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার মহিষাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে।
যাদের হোটেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তারা হলেন- শেকম মন্ডল, জাহাঙ্গীর মন্ডল, হারুন বিশ্বেস ও ওহেদ আলী। এসময় মহির আলীর চায়ের দোকানেও আগুন দেওয়া হয়। এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও হোটেল মালিকদের পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, কুষ্টিয়া সদরের ইবি থানার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা-বিত্তিপাড়া মধ্যবর্তী ১১ মাইল এলাকায় খাবার হোটেলের আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। হোটেল মালিকরা প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এ অপকর্ম চালিয়ে আসছিলেন। এলাকাবাসী হোটেল মালিকদের নিষেধ করলেও তারা কথা শোনেননি। এ কারণে বিক্ষুব্ধ এলাকাবাসী চারটি হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, ‍“বিভিন্ন সময়ে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে হোটেল মালিকদের বলা হলেও তারা কথা শোনেননি। আজ বিক্ষুব্দ জনতা চারটি হোটেল ও একটি চায়ের দোকানে আগুন ধরিয়ে দেন।”
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মেহেদী হাসান বলেন, ‍“মহিষাডাঙ্গা-বিত্তিপাড়া মাঠের মধ্যে কয়েকটি খাবার হোটেল আছে। সেসব হোটেলে ট্রাকের ড্রাইভার-হেলপাররা খাবার খান। হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগে স্থানীয় কিছু মানুষ তিনটি হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট