1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে : মস্কো - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে : মস্কো

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

৥ সবুজনগর অনলাইন ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রটি রাশিয়ান স্থাপনা এবং এর নিয়ন্ত্রণ ইউক্রেন বা অন্য কোনো দেশে হস্তান্তর করা অসম্ভব। মঙ্গলবার এমনটা জনিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও বলেছে, যৌথভাবে প্ল্যান্টটি পরিচালনা করাও গ্রহণযোগ্য নয় কারণ, তাহলে স্টেশনের পারমাণবিক নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করা অসম্ভব হবে।

রুশ বার্তা সংস্থা ‘তাস’ এই খবর জানায়।

এতে বলা হয়েছে, জাপোরিঝিয়া অঞ্চলটিকে আংশিকভাবে রুশ বাহিনী নিয়ন্ত্রণ করে। ইউক্রেনের চারটি কেন্দ্রের মধ্যে এটি একটি, যা ইউক্রেনে মস্কোর আক্রমণের সাত মাস পরে গণভোটের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হয়। পরে প্রেসিডেন্ট ডিক্রি জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্টেশনটি রাশিয়ার সম্পত্তি হয়।

সেই সময় পশ্চিমা দেশগুলো গণভোটের ব্যাপক সমালোচনা করে।

আক্রমণের শুরুতে রুশ বাহিনী স্টেশনটি দখল করে নেয় এবং তারপর উভয় পক্ষই নিয়মিতভাবে একে অপরের বিরুদ্ধে স্টেশনটিতে হামলার অভিযোগ করে।

যদিও এই কেন্দ্রটি এখন বিদ্যুৎ উৎপাদন করে না, তবুও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা সেখানে পর্যবেক্ষক মোতায়েন করেছে।

ইউক্রেন অনেক দিন থেকেই স্টেশনটিকে তাদের কাছে ফিরিয়ে দেয়ার দাবি করে আসছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক ফোনালাপের সময় পরামর্শ দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় সহায়তা করতে পারে এবং এর নিয়ন্ত্রণও নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

জেলেনস্কি সে সময় বলেছিলেন, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক জনগণ। তবে তিনি আরো জানান, তিনি এবং ট্রাম্প স্টেশনে সম্ভাব্য মার্কিন বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট