1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

পাবনার চাটমোহরে কুয়াবাসী বাজারে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী বাজারে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, ফৈলজানা ইউনিয়ন শাখার সার্বিক ব্যাবস্থাপনায় দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক আয়োজিত পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত হয় রবিবার (২৩ ফৈব্রুয়ারী ২০২৫) সকাল সাড়ে এগারো ঘটিকার সময় হালিমপুর হিড়িন্দা বাজার সম্মিলিত ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি (কবি-কলামিস্ট,সাংবাদিক ও মানবাধিকার কর্মী) প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর সভাপতিত্বে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাইমুল ইসলাম (M.pharm) ডিপুটি ম্যানেজার, এসবিএমডি-হিউম্যান,মার্কেটিং, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মো. মোতালেব সরকার, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এরিয়া ম্যানেজার মো.রবিউল ইসলাম, ডাঃ রতন কুমার (সদস্য,বিসিডিএস, মুলগ্রাম ইউনিয়ন শাখা), ডাঃ আতিকুর রহমান ছোহরাব, কুয়াবাসী বাজার), বিশিষ্ট সাংবাদিক মোঃ আসাদুজ্জামান উকিল প্রতিষ্ঠাতা-সভাপতি, মানবতার হাত ফাউন্ডেশন), শরৎগঞ্জ, চাটমোহর, পাবনা।

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক উৎপাদিত নতুন নতুন ঔষুধ সম্পর্কে দেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লী চিকিৎসক কনফারেন্স করে থাকে।এ পেশায় নিয়োজিত পল্লী চিকিৎসকদের জ্ঞানকে আরো তথ্য উপাত্ত নির্ভর করতে সদা সচেষ্ট ও তৎপর থেকে এই আয়োজন কোম্পানির সৃষ্টি লগ্ন থেকেই ধরে রেখেছে। নতুন নতুন উৎপাদিত ঔষধ সম্পর্কে তথ্য প্রদানের নিমিত্তে কনফারেন্স করে থাকে। কনফারেন্সে ফৈলজানা, মুলগ্রাম, পার্শ্বডাঙ্গা, একদন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ত্রিশ জন পল্লী চিকিৎসক অংশ গ্রহন করেন।

আলোচক হিসেবে উপস্থিত থেকে অতিথি, বক্তাগন মো. নাইমুল ইসলাম, মো. মোতালেব সরকার, মো. রবিউল ইসলাম ( সিনিয়র এরিয়া ম্যানেজার, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড) বলেন, আমাদের কোম্পানি দেশের প্রথম সারির ঔষধ প্রস্তুত ও রপ্তানি কারী প্রতিষ্ঠান। বাংলাদেশের ঔষধ শিল্পে নতুন নতুন ঔষুধ আমরাই প্রথম উৎপাদন ও বাজারজাত করে আসছি। দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক উৎপাদিত নতুন নতুন ঔষুধ সম্পর্কে পল্লী চিকিৎসকদেরকে তথ্য প্রদান করা হয়।

পল্লী চিকিৎসক কনফারেন্স পরিচালনা করেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর সিনিয়র মেডিক্যাল প্রমোশন অফিসার কে এম মাহমুদুর সেলিম। সভাপতির সমাপনী বক্তব্যে প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, প্রথমত মানুষ ও দ্বিতীয়ত চিকিৎসক বা ব্যবসায়ী! নিম্নমানের ঔষুধে আজকে বাজার সয়লাব।  বিবেক বোধকে জাগ্রত রেখে মানব কল্যাণে সেবা-ব্যবসা পরিচালনা করা হবে ইনশা আল্লাহ! সকলেই দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর সাথে থাকবেন মানব কল্যাণে।

আলোচনা শেষে উপস্থিত পল্লী চিকিৎসকবৃন্দের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট