1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পলাশবাড়ীতে ভয়াবহ আগুনে পুড়ে বসতবাড়ীসহ গবাদিপশুর মৃত্যু , ক্ষতিগ্রস্তের পাশে প্রশাসন  - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

পলাশবাড়ীতে ভয়াবহ আগুনে পুড়ে বসতবাড়ীসহ গবাদিপশুর মৃত্যু , ক্ষতিগ্রস্তের পাশে প্রশাসন 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের ২০ ফেব্রুযারী বৃহস্পতিবার দিনের দুপুর ২ টার সময় আগুনে পুড়ে তিনটি পরিবারের বসতবাড়ী ভুষিভূত হয়েছে। পরিবার গুলোর দুটি ঘর ও পরিবারের ব্যবহারের সকল আসবাসপত্র মালামাল,নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও একটি বড় গরু আগুনে পুড়ে মারা যায়। এতে প্রায় ১২ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন স্থানীয়রা। এঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর পরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন

পলাশবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লেবু মাওলানা ।

এসময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ সহায়তা ও সমবেদনা জ্ঞাপন করেন। আগামীতে আরো সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

স্থানীয়দের ধারণা বিদ্যুৎ এর সর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনার পর নিমেষেই আগুনে সব পড়িয়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুড়া মালামালের আগুনে পানি নিক্ষেপ করে আগুন কে নিয়ন্ত্রন করে বলে জানা যায়।

উল্লেখ্য,পলাশবাড়ী পৌরসভার মহেশপুর গ্রামের মৃত ইসমাইল হোসেন এর পুত্র আব্দুল জলিল ও তার দুই পুত্রের সহ তিনটি পরিবার আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট