1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ

রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান…
রাজশাহী মহানগরীতে বিশ্ব বেতার দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব বেতার দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বেতার ভবন থেকে শুরু হয়ে সিঅ্যান্ডবি মোড় প্রদক্ষিণ করে পুণরায় বেতার ভবনে গিয়ে শেষ হয়। পরে বেতার ভবন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য . সালেহ্ হাসান নকীব বলেন, ‘সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হচ্ছে বেতার। তারপরও সময়ের সাথে সাথে খাপ খাইয়ে নেয়ার একটা বিষয় আছে যে, তরুণ প্রজন্ম কী চায়। বেতার বিনোদন, তথ্য এবং একই সাথে জ্ঞানের মাধ্যম হওয়া উচিত, যেন তরুণ প্রজন্ম আবারও বেতারের প্রতি আগ্রহী হয়ে উঠে। ভালো পরিকল্পনা থাকলে আমরা হয়তো আবারও শিক্ষার্থীদের বেতারের দিকে ফিরিয়ে আনতে পারব।

বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের পরিচালক কিশোর রঞ্জন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম। অনুষ্ঠানে বেতারের শ্রোতা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট