1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাতীয় সাংবাদিক সংস্থা'র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা  - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধি :

জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে গতকাল ১২ই ফেব্রুয়ারি বুধবার রাতে পাউবো হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সফল ভিপি ও ছাত্রনেতা ওবায়দুল্লাহ মাসুদ। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার ও জেলা কৃষক দল নেতা দবিরুল ইসলাম কবির।

আলোচনা অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার নব নির্বাচিত সভাপতি জুলফিকার আলী’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি রাজিউর রহমান জিহাদ রাজু, খাদেমুল ইসলাম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুর ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মিলন, সদস্য মেহেদী হাসান প্রমুখ। সে সময় সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করার আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। সাংবাদিকরা হবে নিরপেক্ষ তারা এককভাবে কোন দল বা মতে পক্ষে নয় বরং সকলের কথা বলবে। তারা কথা বলবে গণমানুষের জন্য। তারা কথা বলবে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে।

জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার প্রশংসা করে তিনি আরো বলেন, এই জেলায় সাংবাদিকদের অনেকগুলো সংগঠন থাকলেও যেই সংগঠনটি নিরবে সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার ভুমিকা পালন করছে, সেই সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা। তাই এই সংগঠনকে এগিয়ে নিতে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এতে বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থাকে আরো শক্তিশালী ও গতিশীল করে সাংবাদিকদের অধিকার আদায়ে আরো বেশি ভূমিকা রাখার আহবান জানান। সে সময় জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলা শাখা’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা, ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রবীণ সাংবাদিক মরহুম আলতাফ হোসেন। তিনি সারা জীবন সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে গেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট