1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রতিপক্ষের হামলায় পোরশায় প্রাণ গেল সেলিম রেজার একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে’: রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্য ধরে রাখতে সবাইকে মিলেমিশে থাকতে হবে’: বাঘায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত ‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই’: রাজশাহীতে প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন ও অনুদান

কুষ্টিয়ায় দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি …
দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৭টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। দুর্ঘটনাটি ঘটে কুষ্টিয়ার কুমারখালীতে।
 নিহত ওই বিএনপি নেতার নাম মিজানুর রহমান শাহিন (৪৫)। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।  এছাড়া  কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও সাঁওতা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়। সকালে কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন শাহিন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা নেওয়ার পথে মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপি নেতা শাহিন মোটরসাইকেল করে উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কের ভাঁড়রা থেকে সাঁওতার দিকে যাচ্ছিলেন। পথে মাদুলিয়া এলাকায় পৌঁছালে মোটরচালিত ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনার বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সোলায়মান শেখ বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত বিএনপি নেতা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট