1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি আলোচনায় বসতে চায় সরকার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি আলোচনায় বসতে চায় সরকার

  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : পিআইডি

সবুজনগর অনলাইন ডেস্ক : বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে সরকার চলতি মাসের ‘মাঝামাঝি সময়ে’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন অনলাইনে আপলোড করা হয়েছে। কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছে। কিছু সংস্কার প্রস্তাব দীর্ঘমেয়াদি, যেগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। আশু করণীয় যেগুলো আছে, আশা করছি, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের আগেই করা হবে।’

তিনি বলেন, ‘মধ্যমেয়াদি যেসব সংস্কার প্রস্তাব আছে, সেগুলো নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কতটুকু করতে রাজি, তার ওপর।’

আইন উপদেষ্টা বলেন, ‘আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই, যদি তারা মনে করেন যে রোজার মধ্যেও আলোচনা চালিয়ে যাবেন।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চায়, আমি মনে করি, এটা বলার অধিকার অবশ্যই তাদের আছে। আর দ্রুত বলতে কী, সেটা তো নির্দিষ্ট করে কেউ বলেনি।’

চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে মন্তব্য করে তিনি বলেন, ‘এটা প্রধান উপদেষ্টা ও তার পক্ষে আমাদের প্রেস সচিব বারবার বলেছেন। এবছরের শেষে অথবা আগামী বছর জুনের আগে। তবে বর্ষার কথা মাথায় রেখে জুনের আগেও হতে পারে। এপ্রিলে হতে পারে, মার্চেও হতে পারে।’

এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে পতিত স্বৈরাচারের লোকজন রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট