1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদীর বাঘইলে দু’দিন ব্যাপি জমকালো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী উৎসব পালিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

ঈশ্বরদীর বাঘইলে দু’দিন ব্যাপি জমকালো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী উৎসব পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী..

ঈশ্বরদীর বাঘইলে দু’দিন ব্যাপি জমকালো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঘইল স্কুল এন্ড কলেজের প্লাটিনাম জয়ন্তী উৎসব শনিবার শেষ হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন,পায়রা উড়িয়ে এবং আতশবাজি উদ্বোধন,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
এসব অনুষ্ঠানে পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ও সচিব আমিনুল আহসান কামাল প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল গণির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ্ সূফী নূর মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম,পাকশী বিভাগীয় প্রকৌশলী এক আব্দুল হানিফ,পাকশী বিভাগীয় প্রকৌশলী দুই বীরবল মন্ডল,ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন,বিশিষ্ট শিল্পপতি আশরাফ আলী খান মঞ্জু।

এ সময় অন্যানের মধ্যে, আবহাওয়া অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক আকরাম হোসেন,আব্দুর রশিদ, ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব, তৌহিদ আক্তার পান্না,সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম তপন, বিএনপি নেতা আখতারুজ্জামান রঞ্জুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে সৌহার্দ্য মঞ্চের ফলক উন্মোচন,স্মরণিকা সৌহার্দের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ । শিক্ষাই আলো নৃত্যের তালে তালে উদ্বোধনী থিম সংগীত পরিবেশন করা হয়।

শনিবার দিনব্যাপি প্রাক্তনীদের স্মৃতি চারণ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। এর আগে প্রাক্তনীদের বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে রঙিন সাজে সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে র‌্যালির নেতৃত্ব দেন,বিএনপির কেšিদ্রয় নেতা,সাবেক এমপি ও প্রাক্তনী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ।

এসময় ঘোড়া চালকের ডামি হিসেবে দায়িত্ব পালন করেন, ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না ও রফিকুল ইসলাম লিটন। দ্বিতীয় দিন বিকেলে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এতে শিল্পী আশিফ আকবর ও আঁখি আলমগীরসহ অন্যান্য শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় দশ হাজারেরও বেশী বিভিন্ন বয়সী দর্শকরা ফআনন্দ ্উপভোগ করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট