1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঝালকাঠি নলছিটিতে ইসলামি ছাত্র আন্দোলন'র সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

ঝালকাঠি নলছিটিতে ইসলামি ছাত্র আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এ-র নলছিটি উপজেলা শাখার সম্মেলন -২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১ টায় নলছিটি পৌরসভা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এম ইব্রাহিম নাসরুল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি মুহাম্মদ ওয়ালিউল্লাহ সরদার। বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহা. আব্দুল কুদ্দুস মল্লিক, সাধারণ সম্পাদক মাও. মুহা. শাহ জালাল হোসাইন, নলছিটি উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাও. আব্দুল কুদ্দুস হাওলাদার, উপজেলা কুরআন শিক্ষা বোর্ড সভাপতি মাও. মুহা. আব্দুল করিম, জাতীয় শিক্ষক ফোরামের উপজেলা সভাপতি মাও.মুহা. নজরুল ইসলাম, ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি মাও. জামাল হোসেন মল্লিক, মাও.মুহা.সাইফুল্লাহ সিদ্দিকী এবং মাও.মুহা. আব্দুল কাদের।

ইসলামি ছাত্র আন্দোলন নলছিটি উপজে শাখার সভাপতি কে এম কাওছার হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্য বক্তব্য রাখেন, ইসলামি ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখার প্রচার সম্পাদক মো. আবু মুসা, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক ইসা আল মারুফ, ইসলামি যুব আন্দোলনের উপজেলা সভাপতি কবির হোসেন সরদার প্রমুখ।

সম্মেলনে উপজেলার ১০টি ইউনিয়ন ও নলছিটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগদান করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট