1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আক্তার আটক - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত মহেড়া ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী হোসেন খান খোকনের আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না

চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আক্তার আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…

চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের হুজরাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন। তবে কোন মামলায় যুব মহিলালীগ নেত্রীকে আটক করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, একটি রাজনৈতিক মামলায় তাকে দুপুর আড়াইটার দিকে আটক করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সামনের সারিতে অংশগ্রহণ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন যুব মহিলা লীগ নেত্রী জুঁই আক্তার। এর পরদিনই তাকে আটক করে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে এক যুব মহিলালীগ নেত্রী  বলেন, আগের দিন আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবসের মানববন্ধনে জুঁই আক্তারসহ আমরা কয়েকজন যুব মহিলালীগ নেত্রী অংশগ্রহণ করি। এর ছবি ফেসবুকে আসে ও বিভিন্ন গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশ হয়। কোন অপরাধ না থাকলেও শুধুমাত্র ডিসি-এসপির সাথে মানববন্ধনে থাকার দায়ে জুঁইকে আটক করা হয়েছে বলে অভিযোগ এই নেত্রীর।

জানা যায়, যুব মহিলালীগ নেত্রী জুঁই আক্তারকে সদর উপজেলার বারোঘরিয়ার একটি বিস্ফোরক মামলার আসামী দেখানো হয়েছে। একই মামলায় আরও আটক করা হয়েছে সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারোঘরিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে। সোমবার (০৯ ডিসেম্বর) তাকে আটক করে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট