1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট, জীবননাশের হুমকি, পুলিশের নীরব  পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

যশোরে ইউপি সদসস্য জামান বাবলু হত্যা মামলার ৩ আসামী ডিবি’র হাতে গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# উৎপল ঘোষ(ক্রাইম রিপোর্টার):যশোর…………………………..

যশোরে ইউপি সদস্য বাবলু হত্যা মামলার ০৩ আসামিকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। গত ২১ জুন ২০২২খ্রি: রাত আনুমানিক ১০টার সময় যশোর বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা বাজারস্থ ভাই ভাই ফার্নিচারের দোকানের সামনে কতিপয় সন্ত্রাসী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাগআচঁড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ড ইউপি সদস্য আশানুর জামান বাবলুকে কুপিয়ে হত্যা করে।

 

এ ঘটনায় ইউপি সদস্যর পিতা বাদী হয়ে এজাহার দায়ের করেন। বেনাপোল পোর্ট থানার মামলা নং-৩৯, তাং- ২২/০৬/২২ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪/৫০৬/১১৪ পেনাল কোড রুজু হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদ্দার(পিপিএম) মামলার তদন্তভার ডিবির উপর অর্পন করেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আরিফুল ইসলাম উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার ঘটনায় জড়িত আসামীর অবস্থান সনাক্ত করেন।

 

গোপন সংবাদে জানতে পারেন। এমন সংবাদের ভিত্তিতে গতকাল ৩১ জুলাই ২০২২খ্রি: যশোর জেলার মনিরামপুর ও ঝিকরগাছা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী মৃত সাদেক আলীর ছেলের পুত্র লুৎফর রহমান (৬০), কলিম উদ্দিন (৩২), এবং মহিষাকুঢ়া এলাকার মৃত সাদেক আলীর পূত্র আবদার আলী (৬৫) কে গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্যমতে হত্যা কাজে ব্যবহৃত গাছি দা,,০৩ টি অবিস্ফোরিত ককটেল সদৃশ কৌটা ০৩ টি,,মোবাইল সেট ০৪ টি উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় পূর্ব শত্রুতার জেরে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ডিসিস্ট কে কুপিয়ে হত্যা করে। আসামী লুৎফর রহমান বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট