1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে এসিল্যান্ড সিব্বির আহমেদকে বিভিন্ন মহলের বিদায় সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

নওগাঁর ধামইরহাটে এসিল্যান্ড সিব্বির আহমেদকে বিভিন্ন মহলের বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ৫২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………….

নওগাঁর ধামইরহাট উপজলো সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সিব্বির আহমেদকে ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন মহলের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনবিার রাত ৮ টায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতিত্বে আবু মুছা স্বপনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের খাস কামরায় উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে এসিল্যান্ড সিব্বির আহমেদকে বিদায় সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউএনও গনপতি রায়।

এ সময় সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মেহেদী হাসান, উপদেষ্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, পাস্কায়েল হেমরম, শামীম রেজা, সাইফুল ইসলাম, মেহেদী হাসান উজ্জল, সাংবাদিক জাহিদ হাসান, তাওসিফ ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী সরকার, সুফল চন্দ্র বর্মন, সাংবাদিক ও কাউন্সিলর আমজাদ হোসেন, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগেও জনসেবক এসিল্যান্ড সিব্বির আহমেদকে উপজেলা ক্রীড়া সংস্থা. উপজেলা শিল্পকলা একাডেমী ও উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন পৃথকভাবে এসিল্যান্ডকে বিদায় সম্মাননা জানান।

সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণকে হয়রানী মুক্ত সেবা দিয়ে তিনি জনগনের এসিল্যান্ড হয়েছেন, এছাড়াও মাদক নির্মূলে যুব সমাজকে আলোকিত করতে উপজেলা প্রশাসনের নির্দেশনায় ধামইরহাটে ভোক্তা অধিকার নিশ্চিত, নিয়মিত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে গেছেন, উপজেলার একটি পেট্রোল পাম্প ও জাল দলিল সৃস্টির অভিযোগে একজন দলিল লেখককেও তিনি সাজা দিয়ে প্রশাসনের সুনাম বৃদ্ধি করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট