1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে বাঘার তিন উদ্ভাবক চীন মৈত্রী সম্মেলনে রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় জিয়া পরিষদের আয়োজনে ৭ নভেম্বর বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচন শেষে মোনাজাত করা হয়। শনিবার (১৬ নভেম্বর), শাহদৌলা সরকারি কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ এর বাঘা উপজেলা কমিটির সভাপতি বাবুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল গনি।

আলোচনা সভায় বক্তরা বলেন, ৭ নভেম্বর, জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এইদিনে দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে। সিপাহি-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়। এরপর থেকে জাতি এই দিবসটি পালন করে আসছে, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ গ্রহণ এবং সামরিক বাহিনী ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে।

রাজনীতি বিশ্লেষকদের মতে, এই পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এইদিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে।

সহকারি অধ্যাপক সামরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-প্রভাষক আয়েব উদ্দীন,সহকারি অধ্যাপক আকবর আলী,প্রভাষক নবাব আলী,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, শামসুজ্জামান খান (ছানা), গনি কলেজের আহ্বায়ক শাহিনুর রহমান বিপ্লব, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জাহাঙ্গীর হোসেন,প্রভাষক টিপু সুলতান, সহকারি অধ্যাপক তাহামিদুল ইসলাম, প্রভাষক সোহেল রানা,প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক জোবাইদা খাতুন,প্রভাষক আলাউদ্দিন, প্রভাষক আনোয়ার হোসেন পলাশ,সহকারি অধ্যাপক আবু সাইদ মোঃ সালা উদ্দীনম প্রভাষক তোফাজ্জল হোসেন বুলবুল, প্রভাষক তাহের উদ্দীনসহ জিয়া পরিষদের সংশ্লিষ্ট সদস্যগন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট