1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্ৰেফতার ৫ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত বিপুল পরিমাণ মাদক ও নগদ ১২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সফল অভিযান শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ কালীগঞ্জে এসিল্যান্ডের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি পোঁতার অভিযোগ মির্জাপুরে বংশাই নদে অবৈধ বালু উত্তোলন, শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটির বাড়ি মির্জাপুরে, নেপথ্যের কারণ জানে না পরিবার ভারতে পালানোর চেষ্টা: সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্ৰেফতার ৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা , নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়,গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ শিহাব আল রশিদ ওরফে গালিব (২৯), মো: শাহিন হোসেন ওরফে মইদুল (৩২), মো: ইমান আলী (৬৭), মো: রুহুল আমিন (২৯), মো: দুলাল উদ্দিন (৪৬)। মোহাম্মদ শিহাব আল রশিদ পাবনার জেলার সদর থানার চক পলানপুরের হারুনার রশিদের ছেলে। সে রাজশাহী মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

শাহিন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মৃত সাহিদ আলীর ছেলে, ইমান আলী শাহমখদুম থানার ভরালীপাড়ার মৃত জাবেদ আলীর ছেলে, রুহুল আমিন কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত ফরমান আলীর ছেলে ও দুলাল একই থানার হাজরাপুকুরের মৃত আলাউদ্দিনের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট