1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ৩ দিন ব্যাপী বনসাই প্রদর্শনীর উদ্বোধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

রাজশাহীতে ৩ দিন ব্যাপী বনসাই প্রদর্শনীর উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জুবায়ের আলম, রাজশাহী: রাজশাহীতে বনসাই সোসাইটির আয়োজনে ৩ দিন ব্যাপী ২২তম বার্ষিক বনসাই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে রাজশাহী নগর ভবনস্থ গ্রীন প্লাজায় ০৩ (তিন) দিনব্যাপী অনুষ্ঠিতব্য ২২তম বনসাই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

প্রধান অতিথি বলেন, যেকোনো মেলা বা প্রদর্শনীর মূল কাজটা হলো ব্র্যান্ডিং। প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা বিভিন্ন ধরণের ও বয়সের বনসাই এখানে দেখতে পারবেন। বনসাই গাছের আর্থিক মূল্য কিন্তু অনেক বেশি। বাণিজ্যিক ভিত্তিতে বনসাই প্রস্তুত করে বিদেশে রপ্তানি করে আমরা লাভবান হতে পারি। নগরসভ্যতা যতদিন বেঁচে থাকবে প্রকৃতির সান্নিধ্য হিসেবে জীবন্ত ভাস্কর্যরুপে বনসাই এর চাহিদা ততদিন থাকবে।

তিনি আরো বলেন, রাজশাহী বনসাই সোসাইটি ১৯৯৯ সাল থেকে কাজ করছে। প্রতি বছরই তারা এ বনসাই প্রদর্শনী করে। নগর সভ্যতার উৎপত্তির পর থেকে শহরে উন্মুক্ত স্থান ক্রমেই কমে যাচ্ছে। আগে যে বৃহৎ বাড়ি থাকতো তার পরিবর্তে এখন মানুষ ফ্ল্যাটে থাকছে। নানাবিধ কারণে প্রকৃতির সাথে মানুষের মিথস্ক্রিয়া কমে যাচ্ছে। নান্দনিক বনসাই গাছ অল্প জায়গাতেই স্থাপন ও পরিচর্যা করা যায় ফলে মানুষ বনসাইয়ে আগ্রহ দেখিয়ে আসছে।

বনসাই এর উৎপত্তির ইতিহাস তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, প্রায় ২ হাজার বছর পূর্বে চীনে এর প্রচলন শুরু হয়। পরবর্তীতে চীন থেকে জাপান, কোরিয়া ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে এর চর্চা ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও এখন উন্নতমানের বনসাই উৎপাদিত হচ্ছে।

রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী বনসাই সোসাইটির সহ-সভাপতি রেহানা চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ এবং এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন, উল্লেখ্য, বনসাই প্রদর্শনীটি চলবে আগামী শনিবার (০৯ নভেম্বর) পর্যন্ত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট