1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর দুর্গাপুরে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীর দুর্গাপুরে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………….

দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সালমান হোসেন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পৌর এলাকার দেবিপুর-শ্যামপুর রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত সাইকেল আরোহী স্কুলছাত্র দেবিপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে। সে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। অকালে পুত্র হারানোর শোকে কাতর রহিদুল ইসলাম জানান, সালমান শনিবার সকাল ১০টার দিকে সকালের খাবার না খেয়েই সাইকেল নিয়ে ‘আসছি’ বলে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে কিছু দুরে দেবিপুর মহাবিদ্যালয়ের সামনে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সালমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে খবর দেয়। এই বলেই বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি।

 

এদিকে, স্কুলছাত্র সালমানের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর সহপাঠী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, দেবিপুর গ্রামে সড়ক দূর্ঘটনায় একজন শিশু মারা গেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। স্কুলছাত্রের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তি অভিযোগ করলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট