1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন রাজশাহীতে এবারও চামড়ার দাম কম লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা নওগাঁ পুলিশ সুপার এর নিরাপত্তা ব্যবস্থা তদারকি তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অসুস্থ্ ছাত্রীর পাশে বিদ্যালয়ের এ্যলামনাই আ্যসোসিয়েশন “শিক্ষার আলো জ্বেলে শক্তিশালী, বাঘা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি” রাবির বাঘা উপজেলার শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট লালপুরে পৃথক অভিযানে অবৈধভাবে পুকুর খনন ও‌ ভরাট-বালি উত্তোলনের দায়ে ২ ব্যাক্তির ২ লাখ টাকা জরিমানা সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা শিবগঞ্জে পাগলা নদীতে গোসলে নেমে দুই শিশু শিক্ষার্থীর সলিল সমাধি

রাজশাহীর বাঘায়  মারধর করে ৯৫ হাজার টাকা ও হাতে থাকা ৩আনা ওজনের সোনার আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায়  মারধর করে ৯৫ হাজার টাকা ও হাতে থাকা তিন আনা ওজনের সোনার আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মীরগঞ্জ গ্রামের মুনসুর আলী নামে এক কাঠ ব্যবসায়ী ৪জনের নাম উল্লেখ করে মঙ্গলবার ০৯-১০-২০২৪) রাতে বাঘা থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার মীরগঞ্জ এলাকার জহুরুল ইসলামের ছেলে মোঃ শরিফ, মোঃ সিদ্দিকের ছেলে মোঃ শান্ত ইসলাম, মাহাতাব হাজীর ছেলে মোঃ বেল্লাল, মোহদীপুর গ্রামের মোঃ আলমের ছেলে মোঃ পলাশ গত মঙ্গলবার (০৮-১০-২০২৪) এমডি বেলাল আহমেদ এর ফেসবুক আইডি হতে মোঃ হাফিজুল ইসলাম হাফিজের কোটা সংস্কার আন্দোলনের ছবি এডিট করে অপপ্রচার চালায়। বিষয়টি জানতে চেয়ে এলাকার ব্যক্তিবর্গ তাদের ডেকে পাঠান। কিন্তু তারা উপস্থিত হননি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মীরগঞ্জ মোড়ে বসে থাকা অবস্থায় বিবাদি শরিফ ও শান্ত ও বেল্লাল বাশের লাঠি ও খড়ি দিয়ে মুনসুর আলীকে মারধর করে। এতে তার বাম হাতে ও মুখের খেতরে জখম হয়। পলাশ ও নূরসহ সকলে একযোগে এলাপাথাড়ি মারধর করে এবং টাকা ও হাতে থাকা সোনার আংটি ছিনিয়ে নেয়।

এ বিষয়ে বিবাদিদের বক্তব্য পাওয়া যায়নি। অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পেলে বিবাদিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট