1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন-শ্লীলতাহানির অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন-শ্লীলতাহানির অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

নিজস্ব প্রতিবেদক………………..

রাজশাহীবিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাকিব আল হাসান নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ অভিযোগের বিচার চেয়ে গতকাল (মঙ্গলবার) রাতে প্রক্টর বরাবর লিখিত দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগী সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী।

 

অভিযুক্ত রাকিব বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী। আবেদনপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের রাকিব আল হাসানের সাথে একই জেলায় বাড়ি হওয়ার ফলে আগে থেকেই পরিচয় ছিল। সে আমাকে মাঝে-মাঝেই বিরক্ত করতো। আজ (২৬ জুলাই) আমি এবং আমার বান্ধবী বাইরে খেয়ে হলে ফেরার পথে রাত ১০ টায় ২০ মিনিটে মমতাজউদ্দিনকলা ভবনের সামনে রাকিবের সাথে দেখা হয় এবং রাকিব আমাকে কথা বলার জন্য আটকায়। একপর্যায়ে আমি জোর করে আসতে চাইলে সে পিছন থেকে আমাকে টেনে ধরে এবং এর ফলে আমার জামা ছিড়ে যায়। পরে সে আমাকে থাপ্পড়‌ও মারে।

 

এবিষয়ে অভিযুক্ত রাকিব আল হাসানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাবি অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট