1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

বাগমারার প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার বাইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি,পেশী শক্তির প্রভাব ও লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

জানা গেছে, উপজেলার বাঁইগাছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুকবুল হোসেন এর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অত্যাচারের প্রতিবাদে তার পদত্যাগ ও বিচার দাবিতে বিদ্যালয়ের প্রধান ফটকে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীর ও অভিভাবক সমাজ একাত্মা ঘোষণা করেন। পরে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। বর্তমানে ওই বিদ্যালয়ে পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে।

এ সময় অন্যান্য শিক্ষকগণ উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক মুকবুল হোসেন অনুপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন, ছাত্র/ছাত্রী অভিভাবক সহকারী অধ্যাপক আঃ মতিন,সাহাবুল হক,নাজমুল ইসলাম,হাবিবুর রহমান,শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার,রয়েল রানা,আজমল হোসেন,টিপু সুলতান,জাহাঙ্গীর আলম,রহিদুল ইসলাম,নাইমুর রহমান।

ছাত্র/ছাত্রী হাসিবুল ইসলাম,কেবা ফারিহা হিসু,নাজনীন আক্তার, শিমুল প্রমূখ। এ ব্যাপারে প্রধান শিক্ষক মুকবুল হোসেন বলেন, আমি কোন দুর্নীতি করিনি।আমি ছুটিতে রয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুক্তাদির আহম্মদ বলেন, বিষয়টি আমার জানা নেই।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট