1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

রাজশাহীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………..

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

 

আদালতের বিচারক মারুক আল্লাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন। মামলার পরবর্তী দিন ৯ আগস্ট নির্ধারণ করেছেন। মামলায় আবু সাইদ চাঁদসহ ৮ জনকে আসামি করা হয়েছে।

 

গত ২১ জুলাই সন্ধ্যার পর জেলার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবিবুরের মোড়ে পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য রাখেন আবু সাঈদ চাঁদ। যার প্রতিবাদে ফুঁসে উঠে রাজশাহী আওয়ামী লীগ। চারঘাট ও বাঘায় চাঁদকে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগ। এর পর সোমবার বিকেলে রাজশাহীর পবা ও মোহনপুর এবং সন্ধায় বিক্ষোভ মিছিল করে নগরেও চাঁদকে অবঞ্ছিত ঘোষণা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট